Category Archives: খেলাধুলা
হবিগঞ্জে এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামন্টে মডার্ণ ক্লাব চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মডার্ণ ক্লাব। গতকাল বৃহস্পতিবার জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ৭২ রানে অনুশীলন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে মডার্ণ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ ৩৭ ও তৌফিক ৩৩ , সাইদুর অপরাজিত ৩১ ও মুকুল ২৩ রান সংগ্রহ করে। অনুশীলনের আজাদ, সজিব ও জাবেদ ১টি করে উইকেট লাভ করে। জবাবে অনুশীলন ক্রিকেট ক্লাব ১৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজাদ সর্বোচ্চ ২২ , রকি ১৭ ও সজীব ১১ রান সংগ্রহ করে। মডার্ণের তৌফিক ৪টি, সাইদুর ৩টি , রাজিন ২টি ও মাইকের ১টি উইকেট লাভ করে। ম্যান অব দ্যা ফাইনার নির্বাচিত হন মডার্ণের অল রাউন্ডার তৌফিক। খেলা পরিচালনা করেন ইব্রাহিম খলিল সোহেল ও রিন্টু রায়।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন টুর্ণামেন্টের পৃষ্টপোষক ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম ও ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক আমিনুর রশিদ এমরান। জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মাকসুদুর রহমান উজ্জলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পতি আমজাদ হোসেন ফনিক্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক জিয়াউর হাসান তরফদার মাহিন, এডভোকেট সুলতান মাহমুদ, সদস্য আব্দুর মোতালিব মমরাজ, এনামুল হক সেলিম, আজম উদ্দিন, ফেরদৌস আহমেদ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, ব্যবসায়ী ক্যাল সমিতির সাবেক সাধারন সম্পাদক আইয়ুব আলী, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল ও জেলা ফুচবল এসাসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শহীদুর রহমান লাল। টুর্ণামেন্ট ৮টি দল অংশগ্রহন করে।




































