মানসিক সুস্থতায় খাবার খান পরিবারের সঙ্গে
পারিবারিক সুখ ও প্রশামিত্ম ছাড়াও পরিবারের সব সদস্যের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার আছে অনেক উপকারিতা। সম্প্রতি, আমেরিকান অ্যাকাডেমি অফ ফ্যামিলি ফিজিশিয়ানস’ গবেষকরা জানালেন, দীর্ঘায়ু এবং মানসিক সুস্থতার জন্য অমত্মত এক বেলা পরিবারের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাওয়া উচিত।
গবেষকরা দেখেছেন, যেসব পরিবার দিনে অমত্মত একবেলা পুরো পরিবারের সঙ্গে খাবার টেবিলে মিলিত হয় এবং এক সঙ্গে খাবার গ্রহণ করে, তাদের মধ্যে ভাঙনের তৎপরতা খুব কম দেখা যায়।
এক সঙ্গে খাবার খাওয়ার আরো যে উপকারিতার কথা গবেষকরা বলেছেন সেগুলো হলো, এর ফলে পরিবারের শিশুদের মানসিক এবং সামাজিক বিকাশের গ্রোথ অন্যান্যের চেয়ে অনেক বেশি দ্রুত ঘটে।
এছাড়াও ওইসব পরিবারে হতাশা, অবসাদ কিংবা মাদকাসক্তদের পরিমাণও জরিপে কম ধরা পড়েছে।
তাই এক টেবিলে বেস পরিবারের সঙ্গে খাবার গ্রহণকে গবেষকরা ‘নিউট্রিশনাল হেবিট’ বলে আখ্যা করেছেন এবং তারা পরামর্শ দিয়েছেন সুস্থ ও সুখী জীবনযাপনের এই অভ্যাসটি পথ্যর চেয়েও অনেক বেশি কার্যকরী।




































