বিচ্ছেদ ভুলতে ডেট করছেন

oliia

প্রেমিক টাও রাস্পলির সঙ্গে বিচ্ছেদের পর অনিদ্রার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে স্বাভাবিক ওজন হারিয়ে দুর্বল হয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড। গত বছর রাস্পলির সঙ্গে বিচ্ছেদের পর থেকে ‘ট্রন: লিগাসি’ খ্যাত

এই অভিনেত্রীর বর্তমানে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। এজন্য তিনি দায়ী করেছেন নির্ঘুম রাতকে। ২৮ বছর বয়সী ওয়াইল্ড জানিয়েছেন, প্রেমিক রাস্পলির সঙ্গে বিচ্ছেদের পর তার দিনগুলো যথেষ্ট ঝড়ঝাপ্টার মধ্য দিয়ে কেটেছে। অনিদ্রার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি তার স্বাভাবিক ওজন হারিয়ে দুর্বল হয়ে পড়েছিলেন। ফলে তাকে স্বাভাবিক ওজন ফিরিয়ে আনতে চিকিৎসকের দ্বারস্থ হতে হয়েছে। আর টাও রাস্পলির সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলতে ওয়াইল্ড এখন জেসন সুদেকিসের সঙ্গে ডেট করছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>