শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার পয়েন্ট যানজটমুক্ত
মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ থেকে ঃ শায়েস্তাগঞ্জ পৌর পরিষদের উদ্যোগ নেয়ায় দাউদনগর বাজার পয়েন্টে যানজটের চিত্র পাল্টে গেছে। পৌর এলাকার প্রাণ কেন্দ্র দাউদনগর বাজার পয়েন্টে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিনই যানজট লেগে থাকে। যানজটমুক্ত করতে নিয়মিত একজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু একজন ট্রাফিক পুলিশের পক্ষে এ পয়েন্টের ভয়াবহ যানজট নিরসন করা সম্ভব নয়। সম্পূর্ণ রুপে যানজটমুক্ত করতে গেলে দুইজন ট্রাফিক পুলিশ প্রয়োজন রয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন। তারপরও দায়িত্ব প্রাপ্ত ট্রাফিক পুলিশ একাই যানজটমুক্ত রাখার জন্য চেষ্টা করছেন। বিষয়টি নজরে আসে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলির। গত শুক্রবার তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দাউদনগর বাজার পয়েন্টে আসেন। পৌর পরিষদের সহযোগীতায় ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক যানজট মুক্ত করে। পুরো দিন পয়েন্টে কোন যানবাহন দাড়াতে পারেনি। যানবাহনগুলো পয়েন্ট থেকে কিছু দূরে গিয়ে দাড় করিয়ে যাত্রী ও মালামাল উঠানামা করছে। এভাবে ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে। পৌর পরিষদের এ উদ্যোগকে স্থানীয় নাগরিকরা ¯^vMZ জানিয়েছে। যত দিন যাচ্ছে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। তার সাথে বৃদ্ধি পাচ্ছে দাউদনগর বাজার পয়েন্ট ও দেউন্দি সড়কের মোড়ে যানজট। যানজট নিরসন কল্পে সঠিক পরিকল্পনা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
Share on Facebook

































