আজমিরীগঞ্জে সন্দেহজনক মোটরসাইকেল আটক
আজমিরীগঞ্জ প্রতিনিধি ঃ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে গত শুক্রবার সন্দেহজনক একটি মোটর সাইকেল আটক করা হয়। জানা যায়, জলসুখা গ্রামে শুক্রবার সকালে একটি মোটর সাইকেল বিক্রি করার জন্য এক ব্যক্তি নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৪নং ওয়ার্ডের †g¤^vi মোঃ লিবাছ মিয়া সেখানে গিয়ে দেখেন মাধবপাশা গ্রামের মোঃ সবুজ মিয়ার সাথে মোটর সাইকেল বিক্রির জন্য আলাপ-আলোচনা চলছে। এ সময় †g¤^vi নেইম প্লেইট বিহীন এ মোটর সাইকেলটি আটক করেন। তিনি চেয়ারম্যান আবু আলী ইছাক চৌধুরীকে এ বিষয়ে অবহিত করেন। পরে সাইকেলটি থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, আমরা খবর পেয়ে মোটরসাইকেলটিকে সিস করে থানায় নিয়ে আসি।
Share on Facebook



































