দেরি যেন সহ্য হচ্ছে না কারিনার
কারিনা-সাইফের বিয়ে এ বছরের ১৬ই ডিসেম্বর। বিয়ের পর তো শ্বশুরবাড়ির প্রতি নিজের দায়িত্ব পালন করতেই হবে। কিন্তু তাতে যেন দেরি সহ্য হচ্ছে না কারিনার। অনেক ব্যস্ততার মধ্যেও আদর্শ বউয়ের মতো বিয়ের আগেই শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব পালনে বেশ সতর্ক দেখা যায় তাকে। সম্প্রতি পতৌদি পরিবারের সঙ্গে একটি ডিনার পার্টিতে অংশ নিতে লন্ডনে যান কারিনা। সঙ্গে ছিল পুরো পতৌদি পরিবার (শর্মিলা ঠাকুর, সোহা আলী খান ও সাবাহ আলী খান)। সাইফের বাবা কিংবদন্তি ক্রিকেটার নবাব মনসুর আলী খান পতৌদির সম্মানে একটি পার্টির আয়োজন করে বিখ্যাত মেরিলবোন ক্রিকেট ক্লাব। সে পার্টিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়, মনসুর আলী পতৌদি চলে যাওয়ার এক বছর পূর্ণ হওয়ায় আগামী ২২শে সেপ্টেম্বর মেরিলবোন ক্রিকেট ক্লাবের লংরুমে একটি শোকসভার আয়োজন করা হবে। সেখানে মনসুর আলীর প্রতি সম্মান দেখানোসহ তার জীবনী সবার সামনে তুলে ধরা হবে। এটাই প্রথম নয়, ৪ বছরের প্রেমের সম্পর্কে এ পর্যন্ত অনেকবারই পতৌদি পরিবারের বিভিন্ন পার্টিতে অংশ নিয়েছেন কারিনা। ‘হিরোইন’ ছবির ব্যস্ততার মাঝেও এ পার্টিতে উপস্থিত হন তিনি।
Share on Facebook































