হবিগঞ্জ-লাখাই’র ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিক ভাবে সহযোগিতা করে যেতে চাই -জাপা নেতা আতিক

athiq-pic-1

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক লাখাই’র সিংহগ্রাম জামে সমজিদের উন্নয়নের জন্য দেড় লাখ টাকা অনুদান দিয়েছেন। সম্প্রতি তিনি সিংহগ্রামবাসীর আমন্ত্রনে সমজিদ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে গ্রামের মুসল্লীদের সাথে এক মতবিনিয়ম সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ সরকারের শাসন আমলে এ দেশের মসজিদ, মাদ্রাসা,এতিমখানা,মন্দিরসহ বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠানে বিদুৎ ও পানির বিলমওকুফ করাছিল। আবার এরশাদ সরকার মতায় আসলে সমজিদ, মাদ্রাসা, এতিমখানা,মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিদুৎ ও পানির বিলমওকুফ করা হবে। তিনি বলেন, আমি পল্লীবন্ধুর সৈনিক হিসেবে হবিগঞ্জ-লাখাই’র বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠাসহ সকল প্রকার  উন্নয়নে কাজ করে যেতে চাই। হবিগঞ্জ-লাখাই’র যে সকল গ্রামের মসজিদ, মাদ্রাসা,ধর্মীয়সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে আন্তরিক ভাবে সহযোগিতা করে যাবো। এ সময় উপস্থিত জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, লাখাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্ঠার, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাছু, বিশিষ্ট মুরুব্বী সামছুনুর চৌধুরী টকন মিয়া, আওয়াল মিয়া তালুকদার, হারিছ চৌধুরী, আলহাজ্ব সাজু মিয়া, আমরুল ইসলাম, এস এম সুরুজ আলী, বাবুল আহমেদ, আরশাফ উদ্দিন জসিম, নিশু, আব্দুর রউফ, প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>