চাঁদের গায়ে চাঁদ লেগেছে

kate

একদা তিনি গেয়েছিলেন, ‘আই কিসড আ গার্ল’! বুক বাজিয়ে, বার বার নানা অনুষ্ঠানে! তাও আবার সেই কেটি পেরি, প্রায়ই মুখ বদলে চুমু খাওয়ার জন্য যিনি বিখ্যাত। তা, পুরুষদের কি একেবারেই ভালো লাগে না তার? হবেও বা!

না হলে কেটি এবার ছোটখাট চুমু থেকে সরাসরি কেন ঝাঁপ দিতে চাইছেন তার অন্যতম প্রিয় বন্ধু রিহানার বিছানায়? ভাবছেন ব্যাপারটা একটা শস্তা গুজব?মার্কিনি সেনসেশনাল গায়িকা কেটি পেরি খুল্লমখুল্লা জানিয়ে দিয়েছেন যে, তিনি সেক্স করতে চান গানের জগতের আরেক মাইলস্টোন, রিহানার সঙ্গে। ভাব যেন অনেকটা এরকম, পুরুষ-মানুষ তো ঢের হলো। তাদের চেনা হয়ে গিয়েছে। আর বর্বর আঁচড়-কামড় ভালো লাগছে না। তার চেয়ে নরম-সরম রিহানাই ভালো!
কেটির চাঞ্চল্যকর এই মন্তব্যে আপাতত মাথায় হাত পুরুষ ভক্তদের। আঁতকে উঠেছেন অনেক মহিলাও-তাদের কাছে যে কেটি আর নিরাপদ নন! তবে সাফ সাফ কথা কেটির; অন্য মেয়ে নয়-প্রিয় সখী রিহানার সঙ্গেই কেবল যৌন খেলায় মত্ত হতে চান তিনি। একথা মার্কিন এক রেডিও স্টেশনে কবুল করেছেন গায়িকা।

রিহানা কেটির সখ্যতার বয়স যদিও খুব বেশি নয়, তবে হলিউডি সিঙ্গারদের মধ্যে এই দুজনেরই ঘনিষ্ঠতা বড় গহন। এ ব্যাপারে সন্দেহও নেই কারও। Wild 94.9 fm কে দেয়া সাম্প্রতিক এক ইন্টারভিউতে কেটি বেশ মজার টোনেই করেন উক্তিটি। প্রশ্ন হলো, খামোখা এরকম কথা বলতে গেলেন কেন তিনি? খ্যাতির বিড়ম্বনা আর কী! আসলে, রেডিও স্টেশনটির ইন্টারভিউতে র্যাপিড ফায়ার রাউন্ডে কেটিকে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছিল। সেখানেই রিহানার সঙ্গে সম্মিলিত ভাবে ভবিষ্যতে কোনও অ্যালবাম তৈরির কথা ভাবছেন কিনা জানতে চাওয়ায়, মুখের ওপর না বলে দেন তিনি। সবাই তো থ! এই না দুজনে সব সময় একে অপরের পাশাপাশি! বোমাটা গায়িকা ফাটান ঠিক এর পর পরই। জানিয়ে দেন, একসঙ্গে অ্যালবাম নাই বা হল; আদর খেলায় ক্ষতি কী?
তা, কেটির এই মন্তব্য কি নেহাতই একটা বদ রসিকতা? কে জানে! না কি তলে তলে খেলার ছকও বিছিয়ে ফেলেছেন তিনি? রেডিও চ্যানেলটির সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্নের উত্তরে তার বলার ছিল ‘হাম্প’ অথবা ‘ডাম্প’-সহজ ভাষায় যার মানে ‘হ্যাঁ’ বা ‘না’। সেখানেই রিহানার প্রাক্তন বয়ফ্রেন্ড ক্রিস ব্রাউনের নাম ওঠায় চটজলদি কেটি বলেন ‘ডাম্প’। তা, রিহানার জীবন থেকেও কি পুরুষদের কাঁচি করতে চাইছেন কেটি? তার পরেই, দুজনের নিঃসঙ্গতা ভরে উঠবে আদর আর সোহাগে?

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>