হবিগঞ্জ সদর-লাখাই’র সকল উন্নয়নে আমি কাজ করতে চাই -জাপা নেতা আতিক
স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ শহরের রাজনগর ফুটবল একাদশের নেতৃবৃন্দ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সম্প্রতি আমির চান কমপ্লেক্সে তারা সাক্ষাত করেন। এ সময় আতিকুর রহমান আতিক বলেন, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে। খেলাধুলার প্রতি আমার সব সময় আন্তরিকতা রয়েছে। তাই হবিগঞ্জ সদর-লাখাই’র ক্রীড়াঙ্গণসহ সকল উন্নয়নের আমি কাজ করতে চাই। এ জন্য যে কোন সংগঠনের নেতৃবৃন্দ আমার কাছে সহযোগিতার জন্য আসলে তাদের যতটুকু পারি সহযোগিতা করব। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, সহ-সভাপতি এডভোকেট আজমান আলী, সহ-সভাপতি এডভোকেট জাবেদ আলী, আব্দুল মুকিত লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুব সংহতির সাবেক আহবায়ক আব্দুল হামিদ চৌধুরী, দপ্তর সম্পাদক এস এম লুৎফুর রহমান, সদর উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন, গোলাম বজলূর রহমান, আব্দুল জলিল, আয়ুব আলী মেম্বার, নুরুল হুদাফারুক, এস এম সুরুজ আলী, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আব্দুল মুক্কাদ্দীম নিশু, আব্দুর রউফ, এনাম, সুমন, শামীম, রুপন, ওয়াহিদুর রহমান, খোকন, জসিম প্রমুখ।
Share on Facebook

































