বিবিসি’র ‘রিপ অফ ব্রিটেন’ অনুষ্ঠানে হবিগঞ্জের সৈয়দ এনাম আহমেদ

sec

প্রেস বিজ্ঞপ্তি ॥ “রিপ অফ ব্রিটেন” নামে বি বি সি ওয়ান এর একটি জনপ্রিয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন ইংল্যান্ডে বসবাসকারী হবিগঞ্জের প্রবাসী কবি সৈয়দ এনাম আহমেদ । গত ১৫ জুন শুক্রবার বি বি সি কর্তৃক লন্ডন মেট্রোপলিটন  ইউনিভার্সিটিতে ধারণকৃত এই অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা কয়েকজন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন । এতে সৈয়দ এনাম আহমেদকেও আমন্ত্রণ জানানো হয়। টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে কিভাবে মাঝেমধ্যে প্রতারনা করা হয় এ বিষয়ে সৈয়দ এনাম আহমেদ তার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
‘রিপ অফ ব্রিটেন’ হচ্ছে মিডিয়ার বিজ্ঞাপণ দ্বারা প্রতারিত মানুষের অভিজ্ঞতা নিয়ে এবং মানুষকে সতর্ক থাকার উপদেশ দিয়ে নির্মিত একটি ধারাবাহিক বাস্তব তথ্যপূর্ণ অনুষ্ঠান। আগামী সেপ্টেম্বর মাসে ধারণকৃত অনুষ্ঠানটি বি বি সি ওয়ান প্রচার করবে বলে কর্তৃপক্ষ  জানিয়েছেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গায়িকা এবং মিডিয়া ব্যাক্তিত্ব হিসেবে খ্যাত এই অনুষ্ঠানটির উপস্থাপিকা গ্লোরিয়া হান্নিফোর্ড ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>