হবিগঞ্জে বাণিজ্য মেলার নামে চলছে বেহায়াপনা ও সার্কাসে অশ্লীল নিত্য

স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে আয়োজিত কৃষি শিল্প ও বানিজ্য মেলা বন্ধ করতে জেলা প্রশাসক ও কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শনিবার রাত ৯টায় হবিগঞ্জ ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ তার নিজ বাসভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস প্রদান করেন। জানা যায়, কিছুদিন পরপরই হবিগঞ্জে বিভিন্ন নামে মেলার আয়োজন করায় স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মূখীন হচ্ছেন। এছাড়াও মেলায় উচ্চ আওয়াজে মাইক ব্যবহারে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় মেলায় নিুমানের পণ্য বিক্রি, বেহায়াপনা ও সার্কাসের নামে অশ্লীলতাসহ মেলা বন্ধের দাবীতে হবিগঞ্জ ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শেখ নুরুল আমিন সামছুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপি আবু জাহিরের সাথে সাক্ষাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাজী অলিউর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ কবির আজাদ, যুগ্ম সম্পাদক মাহবুবুল হাসান রিজু, সুদ্বীপ দাস রুপু, মীর জমিলুন্নবী ফয়সল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন চৌধুরী, এম আছকির, অসিত চৌধুরী, সাইফুর রহমান মুন্না, মনিরুজ্জামান মনি, তুহিন চৌধুরী, শেখ সামছুদ্দিন, হাবলু তালুকদার, লিটন দাস, বিকাশ দাস, টমি, ডিউক, সুমন, হেলাল উদ্দিন, রনি, কামরুল, সাহাব উদ্দিন প্রমূখ। এ  সময় এমপি আবু জাহির এ মহতি উদ্যোগের জন্য ব্যবসায়ী সমন্বয় পরিষদকে ধন্যবাদ জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>