হবিগঞ্জ পৌরসভার ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

images

স্টাফ রিপোর্টার ॥  জনকল্যাণমুলক কার্যক্রমকে প্রাধান্য দিয়ে হবিগঞ্জ পৌরসভার ২০১২-১৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন পৌরসভার মেয়র জিকে গাউছ। রোববার বিকেলে চারটায় পৌরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র এই বাজেট ঘোষণা করেন। বাজেটের সম্ভাব্য আয় দেখানো হয়েছে ২৬ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৫৮৫ টাকা। এবং ব্যয় দেখানো হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৪৯৩ টাকা। উদ্বৃত্ত হল আট লাখ ৫৩ হাজার ৯২ টাকা। বাজেটে নিজস্বখাতে আয় দেখানো হয়েছে ১২ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়নখাতে আয় ১৪ কোটি ৫২ হাজার ৪৬৬ টাকা। এছাড়া রাজস্ব খাতে সরকারি সাহায্য ও অন্যান্য আয় ১০ লাখ ৮২ হাজার ১১৯ টাকা। বাজেটে নিজস্ব খাতে ব্যয় ১১ কোটি ৫৪ লাখ ৫৪ লাখ ৩২ হাজার ২৪ টাকা, উন্নয়ন খাতে ব্যয় ১৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার ৭৪০ টাকা। রাজস্ব খাতে সরকারি সাহায্য ও অন্যান্য খাতে ব্যয় ৮৫ লাখ ৫ হাজার ৭২৯ টাকা। নতুন বাজেটে ট্রাক টার্মিনাল নির্মাণে দুই কোটি ৫০ লাখ এবং শিশুপার্ক নির্মাণে জন্য এক কোটি ৫০ লাখ টাকা এবং ড্রেন নির্মাণ ও সংস্কার খাতে এক কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণাকালে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>