লস্করপুরে ট্রেনের ধাক্কায় ব্যাংকারসহ ২জন নিহত
ম্ঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ থেকে ঃ ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জের লস্করপুরে ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আহত ৪জন। গতকাল সোমবার সন্ধায় এ ঘটনাটি সংঘটিত হয়েছে।
জানা যায়, সিলেট থেকে ট্রেন আসছে খবর পেয়ে লস্করপুর রেলক্রসিং এর কর্তব্যরত গেইটম্যান ঢাকা-সিলেট মহাসড়কের গেইট বন্ধ করে দেয়। এসময় বাহুবল থেকে শায়েস্তাগঞ্জ গামী একটি সিএনজি (হবিগঞ্জ থ ১১-১৭৮৩) এর চালক গেইট নামানো দেখে চতুরতা করে মহাসড়কের ফুটপাত দিয়ে রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী আন্তনগর পারাবত ট্রেনের সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজিটি ধুমরে মুছরে যায়। ঘটনাস্থলেই মারা যান সিএনজির যাত্রী বাহুবল উপজেলার মিরপুর উত্তরা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আব্দুল মুকিত (৫৮) ওরফে কটই মিয়া। আতত হয় বাহুবল উপজেলার রাউৎগাও গ্রামের সিএনজি চালক মোস্তফা মিয়া (৪০), হাফিজপুর গ্রামের জামাল মিয়া (৩৫), অলিপুর গ্রামের আঃ কাদির (৫৫), হাফিজপুর গ্রামের সোহেল মিয়া (২২)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালক মোস্তফা মিয়া। নিহত কটই মিয়া উপজেলার রাউৎগাও গ্রামের মৃত সোরাব মিয়া পুত্র।
Share on Facebook

































