এমএমসি’র উদ্যোগে হবিগঞ্জে স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ ম্যাস লাইন মিডিয়া সেন্টার- এমএমসি’র উদ্যোগে হবিগঞ্জে স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উন্নয়নে বার্তা সম্পাদকদের ভুমিকা শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর। সভায় উপস্থিত ছিলেন এমএমসি’র সিলেট বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাপ্তাহিক হবিগঞ্জের খরব পত্রিকার সম্পাদক শাহ হুমায়ুন কবির, দৈনিক সমাচারের বার্তা সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, সাপ্তাহিক তরফ বার্তার বার্তা সম্পাদক এম সাজিদুর রহমান, সাপ্তাহিক জনতার দলিল এর বার্তা সম্পাদক মামুন চৌধুরী, দৈনিক প্রতিদিনের বাণীর পে আব্দুল্লাহ আল মামুন, দৈনিক খোয়াই’র পে নজরুল ইসলাম ও দৈনিক লোকালয় বার্তার পে আব্দুল আজিজ সেলিম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- স্থানীয় সরকারের উন্নয়নে গণমাধ্যমের ভুমিকা অপরিসীম। এেেত্র পত্রিকার বার্তা সম্পাদকদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সংবাদ গুরুত্ব সহকারে পরিবেশন করতে হবে। স্থানীয় সরকারের কার্যাবলী সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে।
Share on Facebook



































