লন্ডন রাজপ্রসাদে কেট উইন্সলেট

9840_kate

বিনোদন ডেস্ক: ১৯৯৭ সালে ‘টাইটানিক’ ছবিতে দুর্দান্ত অভিনয়শৈলী দেখিয়ে সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়তা লাভ করেন হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এই ছবির মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান তিনি। এরপর একাধিক ছবিতে অভিনয় করে সফলতা অর্জন করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় ২০০৯ সালে ‘দ্য রিডার’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে একাডেমী অ্যাওয়ার্ড অর্জন করার গৌরব লাভ করেন। এখন পর্যন্ত যে ক’টি ছবিতে কেট অভিনয় করেছেন তার সবই প্রশংসিত হয়েছে। হাল সময়ের সবচেয়ে সফল হলিউড অভিনেত্রী হিসেবেও গণনা করা হয়ে থাকে তাকে। তন্বী এবং গ্ল্যামারাস এই অভিনেত্রীকে সম্প্রতি লন্ডনের ২য় রানী এলিজাবেথ আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের রাজপ্রাসাদে। নিজের জন্মদিনকে উপলক্ষ করেই হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে আমন্ত্রণ জানান রানী। রাজপ্রাসাদে কেট এর পাশাপাশি আমন্ত্রিত হয়ে এসেছিলেন অভিনেতা-পরিচালক কিনিথ ব্রেনাফসহ আরও বেশ কিছু সংখ্যক অতিথি। মূলত রানী বছরে দুইবার বিশেষ অতিথিদের রাজপ্রাসাদে আসার আমন্ত্রণ জানান। প্রতি বছর জুনে নিজের জন্মদিনে এবং ইংরেজি নববর্ষে এসব অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও আমন্ত্রিত হয়েছিলেন বিশেষ বিশেষ অতিথিরা। এদিকে ৩৬ বছর বয়সী কেট উইন্সলেট ২য় রানী এলিজাবেথের রাজপ্রাসাদে এসে দারুণ অভিভূত ও মুগ্ধ।  এ বিষয়ে কেট বলেন, বৃটিশ রাজপ্রাসাদে আমন্ত্রিত হয়ে এসে অনেক ভাল লেগেছে। অনেক গর্বিত এখানে এসে। আর রানী কতটা অতিথি পরায়ণ সেটা বুঝেছি এখানে এসে। রাজপ্রাসাদ ঘুরে ঘুরে দেখেছি আমরা। রানীর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেছি। তিনি আমার অভিনয়ের প্রশংসা করেছেন। বিশেষ করে ‘টাইটানিক’ ছবিতে আমার অভিনয় তাকে মুগ্ধ করেছে বলেও জানিয়েছেন। এখানে আসলে অনেক ভাল একটা সময় পার করেছি। এই ভাল লাগার স্মৃতি আজীবন মনে গেঁথে থাকবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>