চুনারুঘাটে বোবা গৃহবধূকে গণধর্ষণ লম্পট দুই ধর্ষক গ্রেফতার ॥ মামলা
এস এম সুলতান খান, চুনারুঘাট থেকে ঃ চুনারুঘাটের পল্লীতে এক বোবা গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বিল্লাল মিয়া ও মোহাম্মদ আলী নামের ২ ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে ২ ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
জানা যায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের নোয়াবাদ গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী বাক প্রতিবন্ধী। ওই গৃহবধুকে গত বুধবার দুপুরে একই উপজেলার ষাড়ের কোনা গ্রামের মোঃ আবুল হাসেমের পুত্র মোহাম্মদ আলী ও রাজাপুর গ্রামের ফিরোজ আলীর পুত্র বিল্লাল মিয়া ফুসলিয়ে তার বাড়ীতে নিয়ে আসে। পরে বাক প্রতিবন্ধী গৃহবধূ মহিলাকে ওই লম্পটেরা গণ ধর্ষণ করে। গণ ধর্ষণের পর বাক প্রতিবন্ধী মহিলাকে অসুস্থ অবস্থায় বাড়ী থেকে বেড় করে দেয়। পরে মহিলা ওই ঘটনাটি ইশারায় তার স্বামীসহ আত্মীয় স্বজনকে জানালে ওই মহিলাকে নিয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার দুপুরে থানার এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাজাপুর গ্রাম থেকে ধর্ষণকারী বিল্লাল মিয়া ও রাতে ষাড়ের কোনা গ্রামের মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। গতকাল তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষীতা বাক প্রতিবন্ধী মহিলাকে ডাক্তারী পরীার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।




































