লাখাইয়ে ননদ ভাবীকে গণধর্ষণ
স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জের লাখাইয়ে ননদ ও ভাবীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার শালদিঘা গ্রামের মুসা মিয়া ঢাকায় ছোটখাট ব্যবসা করেন। তার বাড়িতে থাকতেন একই গ্রামের সেন্টু মিয়া ওরফে আকাশ। মুসা মিয়া সম্প্রতি আকাশকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার ভোরে আকাশের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কৌশলে মুসা মিয়ার বাড়িতে ঢুকে। এসময় দুর্বৃত্তরা জোরপূর্বক ওই বাড়ির এক গৃহবধু ও তার ননদকে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষীতাদের একজন বাদী হয়ে গতকাল বিকেলে ৫ জনের বিরুদ্ধে লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, ধর্ষিতাদের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষকদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
































