বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের মধ্যে ৪০ লক্ষ টাকা বিতরণ করলেন এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় একটি বাড়ী একটি খামার এর ম্যানেজারবৃন্দের সম্মানি ভাতা, বিভিন্ন মসজিদ-মন্দিরের অনুদান এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে প্রায় ৪০ ল টাকা বিতরণ করেছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য, যোগাযোগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকাল ১১টায় সদর উপজেলা হলরুমে এ উপলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালকুদার ইকবাল, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সুয়েব আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার প্রমূখ।
Share on Facebook
































