পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার ও দোয়া মাহফিল

Mayor_Stuff_Iftar

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এক দোয়া ও ইফতার মাহফিল। পৌর ভবনে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে পৌর পরিষদের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, পৌরসভায় চলমান বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সিডিসি’র নেতৃবৃন্দ, কিনারবৃন্দ, ভ্যানগাড়ীর চালকগন এক সাথে ইফতারে শরিক হন। ইফতারে অংশ নেন পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, পৌর সচিব মো: জাবেদ ইকবাল চৌধুরী, কাউন্সিলর শেখ নুর হোসেন, আ: আউয়াল মজনু, মো: আলমগীর, মাহবুবুল হক হেলাল, গৌতম কুমার রায়, জুনায়েদ মিয়া, সালমা আক্তার, সৈয়দা লাভলী সুলতানা, দিলীপ দাসসহ পৌরসভার সকল স্থরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান।
ইফতারের পূর্ব মূহুর্তে উপস্থিত সকলের উদ্দেশ্যে পৌর মেয়র জি কে গউছ বলেন, পৌর পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা পৌর নাগরিকদের নাগরিক সুবিধা নিশ্চিত করার েেত্র অতীতে যেভাবে সম্মিলিত ভাবে একই পরিবারের সদস্য হিসেবে পৌরসভার কার্যক্রম এগিয়ে নিয়ে গেছেন আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>