শায়েস্তাগঞ্জের সকল উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রয়েছে- এমপি আবু জাহির
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসকাবের উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, শায়েস্তাগঞ্জের উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রয়েছে। শায়ে¯া—গঞ্জকে উপজেলায় বাস্তবায়নে প্রেসকাব এগিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি এবং প্রেসকাবের সার্বিক উন্নয়নে আমার সহযোগীতা থাকবে। তিনি বলেন, শায়েস্তাগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ নেই, শীঘ্রই বিদ্যুতায়নের ব্যবস্থা হচ্ছে। তবে কোন কুচুক্রি মহল যাতে বিদ্যুতের জন্য ঘুষ খেতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য সাংবাদিকদের আহবান জানান। বতমার্ন সরকার দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিরোধী দল বার বার উন্নয়ন কাজে বাধা দিচ্ছে। সরকারের উন্নয়নমুলক কাজ সাংবাদিকরা তুলে ধরলে কেউই বাধা হতে পারবে না। প্রেসকাবের সভাপতি মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও সম্পাদক জালাল উদ্দিন রুমী ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসকাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি ফিরুজুল ইসলাম চৌধুরী, এডভোটেক হুমায়ুন কবির সৈকত, সমুজ আলী আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্য ইকরামুল ওয়াদুদ, পঞ্চাশ হাইস্কুল এন্ড কলেজের অধ্য মোঃ নাছির উদ্দীন, সাপ্তাহিক তরপ বার্তার সম্পাদক অধ্য ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, জিসান মটর এর স্বত্বাধিকারী নুরুল ইসলাম তালুকদার, বাহুবল প্রেসকাব সভাপতি আব্দুল আওয়াল তহবিলদার, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির আহবায়ক পৌর কাউন্সিলর আ স ম আফজল আলী, পুরান বাজার ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম আহবায়ক শেখ মুজিবুর রহমান, প্রেসকাবের আজীবন সদস্য প্রকৌশলী অমিয় চক্রবর্তী, প্রকৌশলী মনিরুল হক কুহিনুর, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আব্দুল বারিক, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ তানভির আহমেদ জুয়েল, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক মোহাম্মদ নুুরুল হক, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আবু তাহের তালুকদার, সাবেক কাউন্সিলর মাও: আবু তাহের তালুকদার, শায়েস্তাগঞ্জ শিা কল্যান ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খুরশেদ আলী, প্রেসকাবের সহ সভাপতি হারুন সাঁই, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুছ তালকদার সেবন, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান ইমরান, সাধারন সম্পাদক ফখরুল হামিদ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু আল তালহা, প্রভাষক আব্দুর করিম, কাজী মাও.আব্দুল আউয়াল। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফজলুল হক চৌধুরী সেলিম, এডভোটেক আব্দুল আলীম তালুকদার, সমিরন চক্রবর্তী শংকু, ওসমান গনি হেলাল, কামরুল হাসান, মঈনুল হাসান রতন, আবুল হক রেনু, মাসুক ভান্ডারী ,ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পয়েশ, জাবেদ আহমেদ, প্রসেনজিত দেব, তাজুল ইসলাম পুলক, সালাউদ্দিন লিটন, সালাউদ্দিন জহির, বিলাল আহমেদ, এম এ জে আই টুটুল প্রমুখ।
Share on Facebook



































