ইসলামী ছাত্রশিবিরের হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন উপলে স্থানীয় শিবির মিলনায়তনে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আতাউর রহমান বাচ্ছু। অনুষ্ঠানে ২০১২ সেশনের বাকী সময়ের জন্য খলিলুর রহমানকে সভাপতি ও আতিকুল ইসলাম সোহাগকে সেক্রেটারী মনোনয়ন দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম, দেশ ও গণতন্ত্র রায় ছাত্রশিবিরের প্রতিটি কর্মীদেরকে মেধা ও তাকওয়া অর্জনের মাধ্যমে আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ইতিহাস স্বাী জেল জুলুম নির্যাতন করে কোন আদর্শবাদী দলের পতন ঘটানো সম্ভব হয়নি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলার সেক্রেটারী মাওলানা মুশাহীদ আলী, পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমেদ, ছাত্রশিবিরের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলমসহ বিভিন্ন উপজেলা ও পৌর দায়িত্বশীলবৃন্দ।




































