মাধবপুরে গ্রামবাসীর সাথে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ আহত ২৫ ॥ ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ
রাজীব দেব রায় রাজু, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র ও গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অধ্যসহ উভয় পরে ২৫ জন আহত হয়। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অদূরে কাচারী নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় কলেজ ছাত্ররা একটি বাস ও একটি ট্রাক ভাংচুর করে।
প্রত্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন ছাত্র মাধবপুর বাসষ্ট্যান্ড থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে সুরমা পরিবহনের একটি বাসে উঠতে চাইলে বাসের হেলপার তাদের না তুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় ছাত্ররা মোবাইল ফোনে কলেজের অপর ছাত্রদের জানালে কলেজের ছাত্ররা মহাসড়ক ব্যারিকেড দিয়ে বাসটি আটক করে। এসময় গাড়ি চালক ও হেলপার দৌঁড়ে পার্শ্ববর্তী কাচারী গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রদের ছত্রভঙ্গ করে দিলে ছাত্ররা কলেজে গিয়ে সমাবেত হয়ে আবারও কাচারী গ্রামবাসীদের ধাওয়া করতে এগিয়ে গেলে গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পরে অন্তত ২৫ জন আহত হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত রাসেল আহম্মেদ, শাহীন কবির, জহিরুল ইসলাম, রুবেল মিয়া, শানু বেগম ও কলেজের অধ্য মোজাম্মেল হক তালুকদারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




































