চুনারুঘাটে কুখ্যাত বনদস্যু গ্রেফতার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পুর্বাঞ্চলের কুখ্যাত বনদস্যু শফিককে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধায় চুনারুঘাট থানার দারোগা হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৫টি বন মামলা রয়েছে। সে উপজেলা নিশ্চিন্তপুর গ্রামের মেন্দি মিয়ার পুত্র। সে তার লোকজন নিয়ে প্রতিদিনই বনে প্রবেশ করে গাছ কেটে পাচার করতো। তাকে গ্রেফতারে বন বিভাগের লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
Share on Facebook



































