ডাক্তার বিহীন চুনারুঘাটে রাজার বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্র ॥ দুই ইউনিয়নের অর্ধলাধিক মানুষের দুর্ভোগ

Razar Bangar Halth Photo

এস এম সুলতান খান, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার দণিাঞ্চল এলাকার রাজার বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে নেই কোন ডাক্তার আছে শুধু নাম। এ নাম নিয়েই চলছে দীর্ঘদিন যাবৎ ডাক্তার ও ঔষধপত্র বিহীন রাজার বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রটি। এতে দূর্ভোগ পোহাচ্ছে আহম্মদাবাদ ও মিরাশী ইউনিয়নের প্রায় অর্ধ লাধিক জনসাধারণ। প্রতিদিন আশপাশ এলাকার ২ থেকে ৩শ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজার বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তার ও ঔষধপত্র না পেয়ে রোগীরা নিরাশ হয়ে বাড়িতে ফিরতে হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন ডাক্তারসহ চারজন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে শুধুমাত্র মোঃ সিরাজ মিয়া নামে ওয়ার্ড বয় রয়েছে। সিরাজ-ই ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রের কোন সময় ডাক্তার, কোন সময় আবার ওয়ার্ড বয়। ওই উপ-স্বাস্থ্য কেন্দ্র এলাকায় রয়েছে ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং বাজার রয়েছে। ওই শিা প্রতিষ্ঠানগুলিতে লেখাপড়া করছে প্রায় দুই হাজার ছাত্র/ছাত্রী। তারা হঠাৎ কোন রোগে আক্রান্ত হলে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ছাড়া প্রাথমিক কোন চিকিৎসা নেয়ার মত স্থন নেই। রাজার বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রটি ১৯৮৫ সালে তৎকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি স্থাপনের পর থেকে কয়েক বৎসর ডাক্তারের মাধ্যমে রোগীদেরকে চিকিৎসা দিলেও গত কয়েক বৎসর যাবৎ ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার বিহীন ওয়ার্ড বয় দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে ওই এলাকার জনসাধারণ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে নানা সমস্যার স্বীকার হচ্ছেন। ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারসহ সকল সমস্যা সমাধানের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপরে দৃষ্টি আকর্ষন করছেন এলাকার সচেতন মহল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>