হবিগঞ্জের বাহুবলে পরিত্যক্ত পিস্তল উদ্ধার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর চৌমুহনা এলাকা থেকে রোববার ভোরে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-৯। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রোববার ভোরে মিরপুর চৌমুহনা এলাকায় অভিযান চালায়। এ সময় সেফা হোটেলের কাছের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিনসহ চায়নায় তৈরি ৭.৬২ এমএম পিস্তলটি উদ্ধার করে।
Share on Facebook

































