শায়েস্তাগঞ্জে ছাত্রদলে ধাওয়া পাল্টা ধাওয়া
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ছাত্রদলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্র“পের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোন ভুমিকা নেয়নি।
জানা যায়, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুলের সমর্থক শায়েস্তাগঞ্জ থানা ও পৌর ছাত্রদলের একাংশের উদ্যোগে গতকাল সোমবার স্থানীয় নওশাদ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে। এদিকে একই স্থানে জেলা ছাত্রদলে আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের সমর্থকরা একই কর্মসুচির আহবান করে। বিকাল ৪টা থেকে দু’গ্র“পের নেতাকর্মীরা ওই স্থানে একত্রিত হতে থাকে। স্থানীয় বিএনপি, যুবদলের সিনিয়র নেতাকর্মীরা এখানে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে দেখে দু’পরে বিরোধ মিমাংসার আপ্রাণ চেষ্ঠা করেন। এতে কোন পই কাউকে ছাড় দিতে নারাজ। ইফতারে ঘন্টা খানেক পূর্বে হঠাৎ দু’গ্র“পের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় গ্র“পের নেতাকর্মীরা লাঠি-সুটা, ইট-পাটকেল নিয়ে রাস্তায় নেমে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ সময় রাস্তার দুপাশের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও কোন ভুমিকা নিয়ে দেখা যায়নি।




































