মিরপুরে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ২ নেতার পদ স্থগিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১১ আগস্ট রবিবার বাহুবল থানা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার প্রেেিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ বাহুবল থানা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে গতকাল সোমবার মিরপুর বাজারে এক জরুরী মতবিনিময় সভা করেন। সভায় থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আহাদ কাজল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন মিয়ার দলীয় পদ আগামী ১ মাসের জন্য স্থগিত এবং তদন্তানুসারে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তটি জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ অনুমোদন করেছেন।
Share on Facebook



































