হবিগঞ্জে ফ্রেন্ডস অব সিলেট ইউকে’র ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ফ্রেন্ডস অব সিলেট ইউকে’র উদ্যোগে ৫’ শতাধিক গরীব দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের ফায়ার সার্ভিস রোডে মহিলা কল্যাণ সংস্থার কার্যালয় সম্মুখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী এডভোকেট রোখসানা জামান চৌধুরী, হবিগঞ্জ প্রেসকাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, ফারটিলাইজার এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোতাব্বির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও এডভোকেট লিয়াকত হোসেন চৌধুরী। জেলার প্রত্যন্ত অঞ্চলের গরীব দুঃস্থ পরিবারের লোকজন ঈদ সামগ্রী পেয়ে আনন্দিত হয়েছেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে জনপ্রতি ১ লিটার করে তৈল, চিনি, ময়দা, সেমাই ও দুধ। এ সময় আত্মকর্মসংস্থানের জন্য পৈল গ্রামের অর্জুন নেছা বেগমকে ১টি সেলাই মেশিন প্রদান করা হয়।
Share on Facebook



































