হবিগঞ্জ পৌর এলাকায় সাড়ে ৪ হাজার কার্ডধারীর মধ্যে ভিজিএফের চাল বিতরণ

VGF MAYOR

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দরিদ্র জনগনের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ পৌরসভার ৫টি কেন্দ্রে একযোগে ওই চাল বিতরণ করা হয়। হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২০ জন কার্ডধারীদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরন করা হয়। পৌর এলাকায় প্রতিটি কেন্দ্রে ভিজিএফের চাল বিতরন কর্মসুচী পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ সংশ্লিষ্ট ওয়ার্ডে মেয়রের সাথে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ পৌর এলাকায় এ চাল বিতরন কর্মসুচী সুষ্টভাবে পালন করা হয়েছে বলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয় সুত্র জানিয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>