জলসুখা যুবদলের উদ্যেগে ইফতার মাহফিল ও আলোচনা সভা
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন তালু হোসেন মিয়া। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি জনাব মাসুদ পারভেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক জনাব কবির মিয়া। সভা পরিচালনা করেন জলসুখা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব আবুল মিয়া। আরও উপস্থিত ছিলেন বিএনপি ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক জনাব শাহ আলম মিয়া। উপজেলা যুবদল অন্যতম সদস্য জনাব আবুতালে মিয়া। ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব কদর মিয়া। সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব সালাহ উদ্দিন মিয়া। ইউনিয়ন শাখার সহসভাপতি জনাব শের কুল আমিন মিয়া। সহ সভাপতি জনাব নূরুল আমিন। সহ সাধারণ সম্পাদক জনাব সালাহ উদ্দিন। প্রচার সম্পাদক জনাব মহিবুর রহমান। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রঞ্জু মিয়া। সদস্য জনাব রজব আলী, জনাব নূরুল হুদা, জনাব শিরুল আমিন পলাশ, জনাব মকবুল মিয়া ও অঙ্গ সংগঠনের সদস্য বৃন্দ।




































