হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের পরিচালিত এক অভিযানে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৩৫ (পয়ত্রিশ) বস্তা, মোট প্রায় ১৪০০ কেজি ফুচকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ফুচকা পরিবহনের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩০), পিতা- আফাজ উদ্দিন, গ্রাম- ছাতারকোনা, ধনপুর ইউনিয়ন, থানা- বিশম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।
মোঃ জাহাঙ্গীর (৩৪), পিতা- মৃত হারুনুর রশিদ, গ্রাম- বালুচর, ৩৪নং ওয়ার্ড, থানা- শাহপরান, সিলেট মেট্রোপলিটন।
ড্রাইভার জুয়েল বেপারী (৩২), পিতা- আব্দুল হক বেপারী, গ্রাম- ইলিশশাকান্দি, ইউনিয়ন- পশ্চিম চরমেথ, থানা- লালমোহন, জেলা- ভোলা।
হেলপার মোঃ আল-আমিন (৩০), পিতা- মফিজুল ইসলাম, একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, অবৈধভাবে ভারত থেকে এসব খাদ্যপণ্য দেশে আনা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



