জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান।

আজ দুপুর ১.০০ ঘটিকায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অবৈধভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

Share this news as a Photo Card