জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানের কণ্ঠস্বর ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) আসরের নামাজের পর, হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

 

বিক্ষোভকারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কথা বলার কারণে কাউকে হামলার শিকার হতে দেওয়া যায় না। ওসমান হাদীর উপর হামলা মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত—এমন মন্তব্য করেন বক্তারা।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।