জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জের এক জুয়াড়িসহ ৮ জন সিলেটে গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমার হোটেল আগমনের একটি কক্ষ থেকে জুয়া খেলার দায়ে নবীগঞ্জের একজনসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে সোমবার (৩১ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বি বাড়িয়া জেলার নবীনগর থানাধীন পূর্বপাড়া গ্রামের তাদিল ইসলামের ছেলে আল আমিন (২৮), মোগলাবাজার থানাধীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে সুমন (৩৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ধর্মনগর গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল (২২), বি বাড়িয়া জেলার সদর থানার চরমারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে রাজন (২৭), মোগলাবাজার থানাথীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মতিউর রহমানের ছেলে রাসেল (২৯), বি বাড়িয়া জেলার নবীনগর থানার রসিমপুর গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে সাদেক (২৮), দক্ষিণ সুরমার বারখলা গ্রামের সেলিম আহমদের ছেলে মাহিন আহমদ (৩২) ও মোগলাজার থানাধীন পাঠানপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে।

Share this news as a Photo Card