জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জ শহরে শেখ সুজাত মিয়ার সমর্থকদের মশাল মিছিল

 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন প্রদানকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার পর শেখ সুজাত মিয়ার সমর্থকেরা শহরে এ মশাল মিছিল বের করেন এতে শত শত নেতা কর্মি সমর্থকরা উপস্থিত হয়।

 

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে স্লোগান দেন এবং মনোনয়ন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এ সময় তারা “ভুয়া ভুয়া”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

 

মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দ ও সমর্থকেরা বলেন, শেখ সুজাত মিয়া দীর্ঘ ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। অথচ তার দীর্ঘদিনের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন না করে নবাগত হিসেবে বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না।

 

তারা আরও দাবি করেন, নবীগঞ্জ–বাহুবল আসনে শেখ সুজাত মিয়ার জনপ্রিয়তা ব্যাপক এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। সমর্থকদের মতে, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিলে বিজয়ী হতে পারেন।

 

মিছিল থেকে দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানানো হয়—নবীগঞ্জ–বাহুবল আসনের মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে শেখ সুজাত মিয়াকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য।