জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ৬শ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক অভিযানে ৬’শ লিটার চোলাই মদ, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১’শ গ্রাম গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র দিক-নির্দেশনায় এসআই রাকিব হোসেন, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহাসহ সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রাম থেকে মাদক ব্যবসায়ী ১। জুনায়েদ মিয়া (২৫)
পিতা: আকল মিয়া, গ্রাম ধুলিয়া। ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ী ২। শাহনুর মিয়া(৪৫) পিতা: মৃত লাল মিয়া, গ্রাম গুনই (শান্তিনগর)। ১’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

একই সময় এসআই সবুজ কুমার নাইডু ও সংগীয় ফোর্সের সহায়তায় করচা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ৩। গোবিন্দ বৈষ্ণব (৪৬) পিতা: গৌর সুন্দর বৈষ্ণব, গ্রাম করচা। ৬’শ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।