জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত‍্যু

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত‍্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৃথক দুটি স্হানে এ মৃত‍্যুর ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা( ৪) বাড়ি সকলের অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়।পুকুরের পানি থেকে উদ্ধার করে স্বজনেরা মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কত‍র্ব‍্যরত চিকিৎসক থাকে মৃত বলে জানান।

অপর দিকে উপজেলার ইঠাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২)
পরিবারের লোকজনের চোখ ফাকি দিয়ে বাড়ির পুকুরে ডুবে যায়। খোজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে কর্তব‍্যরত উপসহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বনিক জানান, হাসপাতালে আসার পূর্বে ই শিশু দুটি মারা যায়

Share this news as a Photo Card