জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লকডাউনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে লাখাইয়ে বাজার মনিটরিং

সৈয়দ সালিক আহমেদ

হবিগঞ্জ জেলার লাখাইয়ে বাজার মনিটরিং ও সরকারি নির্দেশনা কার্যকরে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে লাখাই উপজেলার কালাউক, বামৈ ও বুল্লাবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পথচারীদের মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হয়।

অভিযানকালে শুধুমাত্র পরিপত্রে উল্লেখিত দোকান ব্যবসা পরিচালনাকারীকে মাস্ক পরতে ও নির্দেশনা মান্য করে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। মাস্ক পরিধান ও সরকারি নির্দেশনা মান্য করুন এবং করোনা প্রতিহত করুন এ বিষয়ে সকলকে অবহিত করা হয়। এছাড়া এ বিষয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী দুই জনকে দুইশত ত্রিশ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বুল্লা বাজারে চলমান লকডাউন ও রমজান উপলক্ষ্যে বিভিন্ন পণ্যাদির দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে কি না অথবা কোন সিন্ডিকেট করা হচ্ছে কি না সে বিষয়ে নিবিড়ভাবে বাজার মনিটরিং করা হয়। পেঁয়াজ ৩৫ টাকা, আলু ২০ টাকা, পোল্ট্রি মুরগী ১৩৫ টাকা ও অন্যান্য পণ্যের খুচরা মূল্য ব্যবসায়ীদের ক্রয়কৃত ভাউচারের সাথে যাচাই বাছাই করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা বলেন, দ্রব্যমূল্য স্বাভাবিক আছে মর্মে প্রতীয়মাণ হয়েছেন তিনি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন এস.আই মোঃ রফিকুল ইসলামের নের্তৃত্বে লাখাই থানার একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।

Share this news as a Photo Card