জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে হাঁস কে কেন্দ্র করে সংঘর্ষ ; আহত ২৫

হবিগঞ্জের লাখাই উপজেলায় খামারের হাঁস কেনা বেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পূর্ব পাড়া গ্রামের আলকাছ মিয়া লোকজনের সাতে হাঁস কেনা বেচা কে কেন্দ্র করে আফজাল আলীর পক্ষের লোকজনের সাথে বিরোধের সূত্রপাত হয়। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে গত শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। কিন্তু বৈঠক চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে পুনরায় আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এ সময় মহরম আলী মেম্বারের বাড়ির সামনে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হন।

 

 

খবর পেয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

 

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, হাস কেনা বেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয়পক্ষের আহত হয়েছেন ২৫/২৬ জন। এ পর্যন্ত উভয়পক্ষের তিনজনকে গ্রেফতার করেছি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।