জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শনিবার “হাওরে অবস্থান কর্মসূচী” বাপার

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে আগামী শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১১ ঘটিকায় উপজেলার স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন সুতাং নদীর বাঁকে বুল্লার হাওরে : হাওরের পানি প্রবাহকে বাঁধাগ্রস্থ করা যাবেনা,জলবায়ুর ন্যায্যতা ও কৃষি, মতস্যসম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবীতে হাওরে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর হবিগঞ্জ আঞ্চলিক কমিটির সহসভাপতি প্রবীন সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাপার সহসভাপতি অধ্যাপক জাহানারা খাতুন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সহ বাপার জেলা নেতৃবৃন্দ।

কর্মসূচীতে সন্চালনায় থাকবেন বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

Share this news as a Photo Card