জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে আছিয়া ফার্ণিচার মার্ট ফিতা কেটে উদ্বোধন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহরে “আছিয়া ফার্ণিচার মার্ট” এর নতুন দোকান ফিতা কেটে শুভ উদ্বোধন ও আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল শায়েস্তাগঞ্জ শহরে থানা রোড ড্রাইভার রোড এলাকায় “আছিয়া ফার্ণিচার মার্ট” এর দ্বিতীয় শাখা নতুন দোকান শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে “আছিয়া ফার্ণিচার মার্ট” স্বত্তাধিকারী মোঃ তাহির মিয়া সভাপতিত্বে ও মোঃ জালাল মিয়া পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র সম্ভাব্য প্রার্থী সমাজ সেবক মোঃ ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, আ’লীগ নেতা ও পৌর মেয়র সম্ভাব্য প্রার্থী মোঃ আবুল কাশেম শিবলু, ব্যকস সাধারণ সম্পাদক মোঃ আঃ মুকিত, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ।

এদিকে স্বাগত বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আব্দুুস সামাদ মেম্বার, আ’লীগ নেতা মোঃ আছকির মিয়া, জাহাঙ্গীর মিয়া, লিলু মিয়া, নুরুল হক প্রমুখ। উদ্বোধনকালে শহরের অসংখ্য বিভিন্ন পেশাজীবী লোক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা ছিলেন।

“আছিয়া ফার্ণিচার মার্ট” স্বত্তাধিকারী মোঃ তাহির মিয়া বলেন, প্রায় ৩৩ বছর যাবৎ এ ফার্নিচার ব্যবসা করে উপজেলার শাহজী বাজার (সুতাং বাজারে) প্রথম দোকান খুলে সুনাম অর্জন করে আসছে এবং শায়েস্তাগঞ্জ শহরে এ সুনাম অর্জন করে ব্যবসা করতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রুকন উদ্দিন।

Share this news as a Photo Card