জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

খোয়াই নদীর পানি বৃদ্ধিতে জেলার শায়েস্তাগঞ্জ রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী(পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় রেল যোগাযোগ বন্ধের এই ঘোষণা দেওয়া হয়। এতে তখন থেকে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ৬টি ট্রেনেই বন্ধ আছে।

শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, ‘পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত সিলেট বিভাগের রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে; পানির স্রোত সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ‘খোয়াই সেতু’ ছুই ছুই। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে রেল যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Share this news as a Photo Card