জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেটে আবারও ধর্ষণ

এমসি কলেজে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই নগরের দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।ওই কিশোরী এখন সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।

কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর।

সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা এজহার সূত্রে জানা গেছে সুনামগঞ্জের জাউয়া বাজারের আব্দুল কাইয়ুমের পুত্র বর্তমানের নগরীর দাড়িয়াপাড়া বাসিন্দা। অভিযোগ ওঠেছে সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাকিব হোসেন নিজু (ছাত্রলীগকর্মী) বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করেছে।

গত মঙ্গলবার সিলেট নগরীর দাড়িয়াপাড়া, মেঘনা ১৪/৬ বাসার ছাদের একটি কক্ষে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীকে ধর্ষণ করার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনার পর অভিযুক্ত রাকিব হোসেন নিজু পালিয়ে গেছে। কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করবে বলে জানা গেছে।

Share this news as a Photo Card