জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির প্রথম সভা দ্রুত সময়ের মধ্যে নতুন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, টিপু চৌধুরী, প্রদীপ দাশ সাগর, এম এ আজিজ সেলিম প্রমূখ।

 

সভায় বক্তারা বলেন, মূলধারার গণমাধ্যমের অনেক সক্রিয় প্রতিনিধিগণ দীর্ঘদিন যাবত সদস্য হওয়ার জন্য আবেদন ও দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিষয়টি কোন সুরাহা হয়নি। তাই অতিসত্বর সক্রিয় ও পেশাদার সংবাদ কর্মীদের ক্লাবের সদস্যভুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে যারা সাংবাদিকতায় নিষ্ক্রিয় তাদেরকে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

 

এর আগে সদ্যবিদায়ী সভাপতি রাসেল চৌধুরী নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

Share this news as a Photo Card