হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা বিএনপির ঈদপূর্নমিলনী ও হবিগঞ্জ -৩ হবিগঞ্জ -লাখাই – শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউছ কে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) লাখাই উপজেলা বিএনপির উদ্যোগ এ আয়োজিত ঈদ পূর্নমিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান উপজেলার বামৈ আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ ঘটিকায় উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ – আসনের সংসদ সদস্য ও সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্ব জিকে গউছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী এনামূল হক,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল,জেলা যুব দলের আহবায়ক জালাল আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সেঁতু,জেলা বিএনপির নির্বাহী সদস্য ও লাখাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল।
বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালেব, আরিফ আহমেদ রুপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, উপজেলা যুব দলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মাহবুবুল আলম মালু,যুগ্ম আহবায়ক তাউস আহমেদ, ছাত্র দলের সদস্য সচিব আহমেদ আজম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, ১ নম্বর লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু,মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, বামৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমেদ বাবুল, বুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তাদির হোসেন তালুকদার, মহিলা দলের আহবায়ক পান্না আক্তার প্রমূখ।
সভায় আলোচনা শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্ব জিকে গউছ এর হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

