জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

কালেঙ্গায় বন বিভাগের সঙ্গে গাছ চোরদের গোলাগুলি, আটক ১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিট এলাকায় বন বিভাগের সঙ্গে গাছ চোরদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি বিনিময়ের পর চোরেরা পালিয়ে যায় এবং একজনকে আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২৬ মার্চ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কালেঙ্গা বিটের আমিরপুর নন্দী বাজারের পূর্ব পাশে ২০০১-২০০২ অর্থবছরের আগর বাগান এলাকায় টহলকালে সুমন বাহিনীর ১৫-২০ জনের একটি সশস্ত্র দলকে আকাশমনি গাছ কাটতে দেখা যায়। তাদের ধরতে গেলে চোরেরা অস্ত্র থেকে ফাঁকা গুলি ছোঁড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের সদস্যরা চাইনিজ রাইফেল থেকে ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে চোরেরা দ্রুত পালিয়ে যায়।

IMG 20260327 WA0006

ঘটনাস্থল থেকে ২০টি আকাশমনি গাছ কাটা অবস্থায় পাওয়া যায়। বন বিভাগ কাপ্তান মিয়া (৩০) নামের একজনকে আটক করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে ২২.৫৮ ঘনফুট গোল কাঠ ও ৪৪টি বল্লী (মোট দৈর্ঘ্য ৪৯৩ ফুট) উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক আসামিকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

IMG 20260327 WA0002

এদিকে, ঘটনার কিছুক্ষণ পর সামাজিক বনায়নের পাহারাদার আব্দুর রহিমের (পিতা: আব্দুল করিম, গ্রাম: আমিরপুর) বাড়িতে সুমন বাহিনীর ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।