হবিগঞ্জের স্বনামধন্য আইএলটিএস প্রস্তুতিমূলক প্রতিষ্ঠান অডিয়াস আইএলটিএসের উদ্যোগে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) আয়োজন করা হচ্ছে ডিবেট কম্পিটিশন। এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি, যুক্তি উপস্থাপনের সক্ষমতা তৈরি এবং আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
এ বিষয়ে অডিয়াস আইএলটিএসের ফাউন্ডার ও ইনস্ট্রাক্টর আহমুদুর রহমান মুন বলেন, “শিক্ষার্থীদের ইংরেজি স্পিকিংয়ে দক্ষতা বাড়ানোর জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজিতে নিজেদের মতামত প্রকাশ ও যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন। এর ফলে তাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়বে।”
প্রতিষ্ঠানটির পরিচালক ও ফাউন্ডার বাশার আহমেদ আলভী বলেন, “আমরা শিক্ষার্থীদের আইএলটিএসে কাঙ্ক্ষিত স্কোর অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরাও সেই প্রচেষ্টার সুফল পাচ্ছেন। মাত্র দুই বছরের পথচলায় অডিয়াসের অর্জন আমাদের অনুপ্রাণিত করছে। শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া থেকে আগত অডিয়াসের কো-ফাউন্ডার সোহাগ আহমেদ। তিনি এ আয়োজন সফল করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন এবং আইএলটিএসে ভালো ফলাফল অর্জনের প্রস্তুতিতে অডিয়াসের কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
মাত্র দুই বছরের পথচলায় অডিয়াস আইএলটিএস হবিগঞ্জে বিদেশগামী শিক্ষার্থীদের আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আইএলটিএস প্রস্তুতির পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় শিশুদের জন্য ‘কিডস স্পোকেন’ এবং চাকরিজীবীদের সুবিধার্থে ‘নাইট ব্যাচ’সহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার মতো সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা, তাৎক্ষণিকভাবে নিজের বক্তব্য উপস্থাপন এবং যোগাযোগের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
অডিয়াস আইএলটিএস হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার শরীফ কমপ্লেক্সে, ম্যাঙ্গো রেস্টুরেন্টের বিপরীতে অবস্থিত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগ্রহী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।






