Category: মৌলভীবাজার জেলা

  • সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

    সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

    সিলেট বিভাগ জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে হাওর গুলো ধান চাষের জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,১৯৫ হেক্টর জমি। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।

    এদিকে মৌলভীবাজার জেলার উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি মাঠে এখন কৃষকদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় কৃষকরা উৎসাহের সাথে মাঠে নেমেছেন।

    কৃষি অফিসের তথ্যমতে মোট লক্ষ্যমাত্রা ৫,১৯৫ হেক্টর। বর্তমান অগ্রগতি লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ জমি ইতোমধ্যে চাষের আওতায় এসেছে। উপজেলার ৯টি ইউনিয়নেই পর্যায়ক্রমে বোরো চারা রোপন চলছে।

    মাঠে আবাদের তোড়জোড় থাকলেও কৃষকদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেচ সুবিধা। কৃষকদের মতে, পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করা গেলে বোরো চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় নিজস্ব পাম্প বা বিকল্প উপায়ে সেচ দেওয়া হলেও দুর্গম এলাকাগুলোতে পানির অভাব প্রকট।

    কৃষকরা জানান, আবহাওয়া ভালো আছে, কিন্তু ঠিকমতো পানি না পেলে ধানের ফলন ব্যাহত হতে পারে। সেচ সুবিধা বাড়লে আমরা আরও বেশি জমিতে আবাদ করতে পারতাম।

    কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, বোরো জমিতে আবাদ সম্পন্ন করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তারা আশা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রোপন প্রক্রিয়া শেষ হবে। সেচ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করা হচ্ছে বলেও জানানো হয়।

  • সিলেটের ১৯ আসনের হিসাব-নিকাশ চূড়ান্ত, ১০ আসনে জামায়াতের প্রার্থী

    সিলেটের ১৯ আসনের হিসাব-নিকাশ চূড়ান্ত, ১০ আসনে জামায়াতের প্রার্থী

     

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থী বণ্টনের হিসাব-নিকাশ চূড়ান্ত হয়েছে। ১০ দলীয় জোটের আসন সমঝোতার ভিত্তিতে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি ৯টি আসন ছেড়ে দেওয়া হয়েছে জোটভুক্ত অন্যান্য শরিক দলকে।

    তবে উল্লেখযোগ্য বিষয় হলো— সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোনো আসন দেওয়া হয়নি, যদিও সারাদেশে দলটিকে ৩০টি আসন ছেড়ে দিয়েছে জামায়াত।

    সূত্র জানায়, সুনামগঞ্জ-৩ আসনটি সব দলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় সুনামগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনেও জামায়াত প্রার্থী দিতে পারে। এতে করে সিলেট বিভাগে জামায়াতের প্রার্থী সংখ্যা ১০ থেকে বেড়ে ১২টিতে দাঁড়াতে পারে।

    এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জোটগত সমঝোতার ভিত্তিতে দলটি ১৭৯টি আসনে প্রার্থী দেবে। যদিও সংবাদ সম্মেলনে আসনভিত্তিক পূর্ণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

    সিলেট বিভাগে জামায়াতের প্রার্থীরা

    সূত্র অনুযায়ী, সিলেট বিভাগে জামায়াতে ইসলামী যেসব আসনে প্রার্থী দিচ্ছে সেগুলো হলো—

    সিলেট-১ (সিলেট সদর ও সিটি করপোরেশন) আসনে মাওলানা হাবিবুর রহমান,

    সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ,

    সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে মো. জয়নাল আবেদীন,

    সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে মো. সেলিম উদ্দিন,

    সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে মোহাম্মদ শিশির মনির,

    সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মো. শামছ উদ্দিন,

    সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে আব্দুস সালাম মাদানী,

    মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম,

    মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মো. সায়েদ আলী,

    হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে মো. শাহজাহান আলী।

    শরিক দলগুলোর প্রার্থী

    সিলেট বিভাগে খেলাফত মজলিস পেয়েছে ৫টি আসন। এসব আসনে তাদের প্রার্থীরা হলেন—

    সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাছির আলী,

    সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসান,

    মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী,

    হবিগঞ্জ-২ আসনে দলটির কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ,

    হবিগঞ্জ-৪ আসনে আহমদ আব্দুল কাদের।

    এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। মৌলভীবাজার-৪ আসনে দলটির প্রার্থী শেখ নূরে আলম হামিদী।

    অন্যদিকে, সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের ইয়াসীন খান, এবি পার্টির সৈয়দ তালহা আলম এবং খেলাফত মজলিসের হাফেজ শেখ মোশতাক আহমদ।

    শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায়, সিলেট বিভাগে তাদের জন্য নির্ধারিত দুটি আসনে নতুন করে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে জোট। এই আসন দুটি হলো— সুনামগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট বিভাগে জামায়াতের শক্ত সাংগঠনিক অবস্থান ও প্রবাসী ভোটারদের প্রভাব বিবেচনায় রেখেই এই আসন বণ্টন করা হয়েছে। বিশেষ করে সিলেটে এনসিপিকে কোনো আসন না দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

  • সেপ্টেম্বরে সিলেটের সড়কে প্রাণ গেল ৩৫ জনের

    সেপ্টেম্বরে সিলেটের সড়কে প্রাণ গেল ৩৫ জনের

    সিলেটের সড়কে চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে গেল সেপ্টেম্বর মাসে।

     

    গত মাসে সিলেটজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যা চলতি বছরের এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি।

     

    এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সিলেটের সড়কে সর্বোচ্চ ৩৬ জনের প্রাণহানি ঘটেছিল।

     

    গত সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

     

    রোববার দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

     

    প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

     

    সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

     

    গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এই প্রতিবেদন তৈরি করেছে।

     

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১১ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১০ জন চালক ও ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

     

    সেপ্টেম্বর মাসে নিহত ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

     

    উল্লেখ্য, আগস্ট মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।

  • মৌলভীবাজার ও হবিগঞ্জের দুই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

    মৌলভীবাজার ও হবিগঞ্জের দুই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

    দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জ জেলা বিএনপির নবীগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীকে দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছে।

     

    আজ শুক্রবার (২২ আগস্ট) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত দুই নেতাকে তাদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

  • মৌলভীবাজারে নিজ ঘর থেকে ছাত্রদল নেতা রাফির গলা*কা*টা ম*র*দেহ উদ্ধার

    মৌলভীবাজারে নিজ ঘর থেকে ছাত্রদল নেতা রাফির গলা*কা*টা ম*র*দেহ উদ্ধার

    মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে আব্দুর রাহিম রাফি (২৫)নামে এক সাবেক ছাত্রদল নেতার গ*লাকা*টা ম*রদে*হ উদ্ধার করা হয়েছে। নি*হ*ত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

    ৯আগষ্ট(শনিবার)সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বসতঘর থেকে গ*লাকা*টা অবস্থায় তার ম*রদে*হ উদ্ধার করা হয়।

    নি*হ*ত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও মৃত আব্দুস ছত্তার এর ছেলে।

    স্বজনরা জানান,সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না।ডাকাডাকির পর দরজা খুলে দেখেন,রাফির গ*লাকা*টা র*ক্তা*ক্ত দেহ খাটের ওপর পড়ে আছে।
    খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আত*ঙ্কের সৃষ্টি হয়।
    মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন,ঘটনাস্থলে এসে ম*র*দেহটি দেখি।

    ধারনা করা হচ্ছে এটি একটি ভ*য়াব*হ হ*ত্যা*কাণ্ড,তবে কারা এ ঘটনা ঘটিয়েছে,এখনো নিশ্চিত হওয়া যায়নি।
    এব্যাপারে কমলগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত)শামিম আকনজি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

    প্রাথমিক তদন্ত চলছে এবং এর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • হবিগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত বিজিবির অভিযানে এক কোটি ১৪ লক্ষ টাকার চোরাচালানের মালমাল আটক 

    হবিগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত বিজিবির অভিযানে এক কোটি ১৪ লক্ষ টাকার চোরাচালানের মালমাল আটক 

    বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে হবিগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন এক কোটি চৌদ্দ লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা মূল্য মানের ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাই-সাইকেল ট্রাক এবং কাভার্ড ভ্যান আটক করেছে।

    ৫৫ বিজিবি’র সূত্রে জানা যায়, বিজিবি’র বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সিলেট হতে ছেড়ে আসা একটি ট্রাককে টহলদল চ্যালেঞ্জ করলে চালক ট্রাকটি ফেলে দ্রুত অন্যত্র চলে গিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে, টহলদল ট্রাকটি তল্লাশী করে ট্রাকে কৌশলগতভাবে লুকিয়ে রাখা আনুমানিক সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংসসহ ট্রাকটিকে আটক করা হয়। একইভাবে, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ টি কাভার্ড ভ্যানসহ ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নত মানের জর্জেট থান কাপড় আটক করে ।

    ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “আমরা সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে সর্বদা সজাগ। এই ধরনের সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।” তিনি আরও বলেন, “সীমান্তে শুধু পাহারা নয়, জনগণের সহায়তায় অপরাধ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করি। কেউ অবৈধ কর্মকান্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানাতে অনুরোধ করছি।”

  • শ্রীমঙ্গল থেকে অজগর সাপ উদ্ধার!

    শ্রীমঙ্গল থেকে অজগর সাপ উদ্ধার!

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সপ্তাহের ব্যবধানে আবারও লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গত সপ্তাহেও লোকালয় থেকে আরেকটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের ইরেশ দেব এর বাড়ির পাশে ধান ক্ষেতে অজগর সাপ দেখে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

    খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।

    সজল দেব জানান, উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, গত সপ্তাহেও লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।