Category: সিলেট জেলা

  • কন্ডাক্টর ছিঁড়ে সিলেট অঞ্চলে ব্যাপক লোডশেডিং, কারণ জানাল বিদ্যুৎ বিভাগ

    কন্ডাক্টর ছিঁড়ে সিলেট অঞ্চলে ব্যাপক লোডশেডিং, কারণ জানাল বিদ্যুৎ বিভাগ

    সিলেট অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও আশপাশের এলাকায় চলমান ব্যাপক লোডশেডিংয়ের কারণ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ভুলতা-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের একটি গুরুত্বপূর্ণ কন্ডাক্টর ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে ভুলতা গ্রিডের নিকটবর্তী ভুলতা-টু-নরসিংদী ১৩২ কেভি সঞ্চালন লাইনের ‘ওয়াই (Y) ফেজ’ কন্ডাক্টর ছিঁড়ে যায়। এর ফলে নরসিংদী গ্রিড উপকেন্দ্রে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

    পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ থেকে নরসিংদী গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। তবে সঞ্চালন সক্ষমতা কমে যাওয়ায় সিলেট অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী এলাকায় ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত স্থানে পাঁচটি স্প্যানজুড়ে কন্ডাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর পরিবর্তনের কাজ শুরু হয়েছে। মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে আগামী রোববার বা সোমবার পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

    বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, দ্রুততম সময়ে মেরামত কাজ সম্পন্ন করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

  • সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

    সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

    গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি ছোড়ার ঘটনার জবাবে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    সোমবার (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ  সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

    বিএসএফ’র গুলি ছোড়ার কোন কারণ জানা যায়নি। তবে বিজিবির পাল্টা গুলিবর্ষণের কারণে বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষজন নিরাপদ বোধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

    মঙ্গলবার (১৯ মে) ৪৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে সীমান্তের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।

    এদিকে ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

    এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, বিএসএফ কী কারণে গুলি করেছে তা জানা যায়নি। তবে তাৎক্ষণিকভাবে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সীমান্তবর্তী মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হয়।

    বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

    এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে।

  • সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

    সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

    সিলেট বিভাগ জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে হাওর গুলো ধান চাষের জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,১৯৫ হেক্টর জমি। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।

    এদিকে মৌলভীবাজার জেলার উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি মাঠে এখন কৃষকদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় কৃষকরা উৎসাহের সাথে মাঠে নেমেছেন।

    কৃষি অফিসের তথ্যমতে মোট লক্ষ্যমাত্রা ৫,১৯৫ হেক্টর। বর্তমান অগ্রগতি লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ জমি ইতোমধ্যে চাষের আওতায় এসেছে। উপজেলার ৯টি ইউনিয়নেই পর্যায়ক্রমে বোরো চারা রোপন চলছে।

    মাঠে আবাদের তোড়জোড় থাকলেও কৃষকদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেচ সুবিধা। কৃষকদের মতে, পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করা গেলে বোরো চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় নিজস্ব পাম্প বা বিকল্প উপায়ে সেচ দেওয়া হলেও দুর্গম এলাকাগুলোতে পানির অভাব প্রকট।

    কৃষকরা জানান, আবহাওয়া ভালো আছে, কিন্তু ঠিকমতো পানি না পেলে ধানের ফলন ব্যাহত হতে পারে। সেচ সুবিধা বাড়লে আমরা আরও বেশি জমিতে আবাদ করতে পারতাম।

    কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, বোরো জমিতে আবাদ সম্পন্ন করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তারা আশা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রোপন প্রক্রিয়া শেষ হবে। সেচ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করা হচ্ছে বলেও জানানো হয়।

  • সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো- মন্ত্রী আরিফুল হক চৌধুরী

    সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো- মন্ত্রী আরিফুল হক চৌধুরী

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম-কর্মসংস্থান , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা সম্মেলিতভাবে কাজ করব। সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল, সড়ক নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করব। সিলেটবাসীর সাথে কোন বৈষম্য হলে আমরা মেনে নেব না। সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।

     

    আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারী-২০২৬)

    হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত ও হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র) এর কবর জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

     

    এর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শুক্রবার সকালে সিলেটের শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদ উল ফিতর কে সামনে রেখে শাহী ঈদগাঁহ মাঠটিকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গা দ্রুত সমূহ মেরামত এবং মাঠের রংকরণ সহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

    মন্ত্রীর ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • দরগাহ মসজিদে এশার নামাজ আদায় করলেন তারেক রহমান

    দরগাহ মসজিদে এশার নামাজ আদায় করলেন তারেক রহমান

    সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে দরগাহ মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কর্নেল আতাউল গনি ওসমানীসহ মাজার এলাকার কবর জিয়ারত করেছেন তিনি।

    বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পবিত্র এশার নামাজ আদায় ও পরবর্তীতে ওসমানীর কবর জিয়ারত করেন। এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হন। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    রাত সাড়ে ৮টার দিকে তিনি শাহজালাল (র.) মাজারের উদ্দেশ্যে রওনা হন এবং ৮টা ৫০ মিনিটের পর মাজার এলাকায় পৌঁছান।

  • সিলেটের ১৯ আসনের হিসাব-নিকাশ চূড়ান্ত, ১০ আসনে জামায়াতের প্রার্থী

    সিলেটের ১৯ আসনের হিসাব-নিকাশ চূড়ান্ত, ১০ আসনে জামায়াতের প্রার্থী

     

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থী বণ্টনের হিসাব-নিকাশ চূড়ান্ত হয়েছে। ১০ দলীয় জোটের আসন সমঝোতার ভিত্তিতে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি ৯টি আসন ছেড়ে দেওয়া হয়েছে জোটভুক্ত অন্যান্য শরিক দলকে।

    তবে উল্লেখযোগ্য বিষয় হলো— সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোনো আসন দেওয়া হয়নি, যদিও সারাদেশে দলটিকে ৩০টি আসন ছেড়ে দিয়েছে জামায়াত।

    সূত্র জানায়, সুনামগঞ্জ-৩ আসনটি সব দলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় সুনামগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনেও জামায়াত প্রার্থী দিতে পারে। এতে করে সিলেট বিভাগে জামায়াতের প্রার্থী সংখ্যা ১০ থেকে বেড়ে ১২টিতে দাঁড়াতে পারে।

    এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জোটগত সমঝোতার ভিত্তিতে দলটি ১৭৯টি আসনে প্রার্থী দেবে। যদিও সংবাদ সম্মেলনে আসনভিত্তিক পূর্ণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

    সিলেট বিভাগে জামায়াতের প্রার্থীরা

    সূত্র অনুযায়ী, সিলেট বিভাগে জামায়াতে ইসলামী যেসব আসনে প্রার্থী দিচ্ছে সেগুলো হলো—

    সিলেট-১ (সিলেট সদর ও সিটি করপোরেশন) আসনে মাওলানা হাবিবুর রহমান,

    সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ,

    সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে মো. জয়নাল আবেদীন,

    সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে মো. সেলিম উদ্দিন,

    সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে মোহাম্মদ শিশির মনির,

    সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মো. শামছ উদ্দিন,

    সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে আব্দুস সালাম মাদানী,

    মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম,

    মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মো. সায়েদ আলী,

    হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে মো. শাহজাহান আলী।

    শরিক দলগুলোর প্রার্থী

    সিলেট বিভাগে খেলাফত মজলিস পেয়েছে ৫টি আসন। এসব আসনে তাদের প্রার্থীরা হলেন—

    সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাছির আলী,

    সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসান,

    মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী,

    হবিগঞ্জ-২ আসনে দলটির কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ,

    হবিগঞ্জ-৪ আসনে আহমদ আব্দুল কাদের।

    এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। মৌলভীবাজার-৪ আসনে দলটির প্রার্থী শেখ নূরে আলম হামিদী।

    অন্যদিকে, সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের ইয়াসীন খান, এবি পার্টির সৈয়দ তালহা আলম এবং খেলাফত মজলিসের হাফেজ শেখ মোশতাক আহমদ।

    শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায়, সিলেট বিভাগে তাদের জন্য নির্ধারিত দুটি আসনে নতুন করে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে জোট। এই আসন দুটি হলো— সুনামগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট বিভাগে জামায়াতের শক্ত সাংগঠনিক অবস্থান ও প্রবাসী ভোটারদের প্রভাব বিবেচনায় রেখেই এই আসন বণ্টন করা হয়েছে। বিশেষ করে সিলেটে এনসিপিকে কোনো আসন না দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

  • এমসি কলেজ ডিগ্রি ক্লাবের   নতুন কমিটি গঠন

    এমসি কলেজ ডিগ্রি ক্লাবের  নতুন কমিটি গঠন

     

    এমসি কলেজ ডিগ্রি ক্লাবের আগামী এক (১) বছরের ( ২০২৫-২৬) জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের মতামত এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সম্মতিক্রমে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুমোদন করা হয়।

    নবগঠিত কমিটিতে সোহাগ আলম সভাপতি, জিয়া উদ্দিন চৌধুরীয় সাধারণ সম্পাদক এবং ইউসুফ মাহদি রাফি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনি:সহ-সভাপতি মনোয়ার হোসেন মামুন, সহসভাপতি:জুবায়ের আহমেদ শফি, কাওছার আহমদ,সাকিব আহমদ,তানজিল আহমদ,পাহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক:রায়হান আলম,মোশতাক আহমেদ,ফজলে রাব্বি হিমেল,,জিয়াউল হক,সাজ্জাদুর রহমান রিয়াদ,শামীমা আক্তার প্রিয়া, সহসাংগঠনিক সম্পাদক:আদিল আহমেদ ইমন,আব্দুল মজিদ,আব্দুল কাইয়ুম,অজয় দাশ,ফাহমিদ আলম,মিম আক্তার, অর্থ সম্পাদক: আমিনুল ইসলাম, সহ অর্থ সম্পাদক:ইকবাল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: সৈয়দা তামান্না ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক:আনিকা রানী নাথ,

    দপ্তর সম্পাদক: সিদ্দিকুর রহমান, সহ-দপ্তর সম্পাদক:আব্দুস সামাদ, প্রচার সম্পাদক:পারভেজ আহমেদ, সহ-প্রচার:রুজিনা বেগম, শিক্ষা সম্পাদক: আব্দুস শাকিব, সহ-শিক্ষা সম্পাদক:উমর আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক: তোফাজ্জল নয়ন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক:আব্দুস সালাম, ছাত্রী বিষয়ক সম্পাদক: তাহা চৌধুরী, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক:ফাহিমা আক্তার

    ক্রীড়া সম্পাদক:বর্ষন আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক:আব্দুর রাজ্জাক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক:লাভলী নাহার, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক:ইব্রাহিম আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক:সায়েম হোসেন জিসান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক:উজ্জ্বল মিয়া৷ নতুন কমিটিতে সিনিয়র সদস্য পদে রয়েছেন তারিকুল ইসলাম জাওয়ার,তাহমিম আহমেদ,ফাহমিদ আহমদ,হাসান আহমদ,মেহেদি মাসুম,শিবলু আহমদ,জিয়াউর রহমান সদস্য পদে পারভেজ আহমদ,মাহদি,মিজানুর রশিদ,মেহেরাজ হোসেন,মওদুদ আহমদ,মাহফুজ আল হাসান,রেদওয়ান আহমদ।