জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার ও নিরাপত্তা চাইলেন মাহদি হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্য সচিব মাহদি হাসান  আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি খোলা চিঠি প্রকাশ করে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহনান এর উদ্দেশে লেখা ওই খোলা চিঠিতে মাহদি হাসান অভিযোগ করেন, ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে একটি পক্ষ তার বিরুদ্ধে অবস্থান নেয়। তিনি দাবি করেন, ছাত্রদলের ইমন নামের এক নেতার নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলার চেষ্টা করে। পরে তিনি থানায় আশ্রয় নিলেও সেখানেও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন। বিষয়টি থানার সিসিটিভি ফুটেজে দেখা যাবে বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।

খোলা চিঠিতে মাহদি হাসান বলেন, মতপ্রকাশের স্বাধীনতা প্রয়োগের কারণে যদি কাউকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তাহলে মানুষের আত্মত্যাগের মূল্য কোথায়। তিনি সারাদেশের আন্দোলনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং নিজের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এক ব্যক্তি ছাত্রদলের কর্মী হওয়ার পাশাপাশি একটি কিশোর গ্যাং-সংক্রান্ত মামলার আসামি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাহদি হাসান তার খোলা চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।